ডলারের বিপরীতে আরো কমল টাকার মান
ডলারের বিপরীতে টাকার মান আরো কমেছে। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার (৮ আগস্ট) মার্কিন ডলারের দাম ৩০ পয়সা বাড়িয়ে ৯৫ টাকা নির্ধারণ করেছে, আগে যা ছিল ৯৪ টাকা ৭০ পয়সা।
এদিকে, খোলা বাজারে টাকার দরপতন হয়েছে আরো ব্যাপকভাবে। এক দিনের ব্যবধানে সোমবার ডলারের দাম প্রায় সাড়ে ৩ টাকা বেড়েছে। প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৫ টাকা ৫০ পয়সা দরে। রোববারও খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়।
জানা গেছে, এ নিয়ে গত তিন মাসের মধ্যে ১৯ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। এ সময়ে টাকার মান কমেছে ৮ টাকা ৫০ পয়সা। এর আগে গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু, পরবর্তীতে এই রেট উঠিয়ে দিয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেয়া হয়। বাজারের ওপর ছেড়ে দেয়ার পরই দু-এক দিন পরপরই বাড়ছে ডলারের দাম।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোমবার ৯৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই দামে সোমবার রিজার্ভ থেকে ১৩ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই দামকে বলা হয় আন্তঃব্যাংক দর।
জামান / জামান
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু