ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

বিশ্বে ফের বেড়েছে সংক্রমণ ও মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ১০:১৮

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৮ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৭২৬ জন। আর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪১১ জন।

এর আগে শুক্রবার একদিনে বিশ্বজুড়ে করোনায় ৮ হাজার ২৯৭ জনের মৃত্যু ও ৪ লাখ ৩০ হাজার ৭১৭ জন শনাক্ত হয়েছিলো সেই হিসাবে গতকালের চেয়ে আজ মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

শনিবার সকাল ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ১৬১ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৭২ হাজার ৮৮১ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ১ হাজার ১৮৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৬৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৭৩৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ৬৮ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৩৫১ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি, স্পেন, জার্মানি, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো।

প্রীতি / প্রীতি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা