ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

লঞ্চ ভাড়া বাড়নোর বিষয়ে সিদ্ধান্ত আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ১২:৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া কত বাড়বে সে বিষয়ে আজ বুধবার (১০ আগস্ট) জানা যাবে। গত সোমবার (৮ আগস্ট) লঞ্চমালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে ৭ সদস্যের কমিটি গঠন করে দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। কমিটির সদস্যরা ওই দিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা করেন।

আলোচনায় লঞ্চের ভাড়া বাড়াতে সর্বনিম্ন ১৯ দশমিক ৫০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আটটি স্তরের সুপারিশ করে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত সাত সদস্যের কমিটি। এর মধ্যে যে স্তরটি নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠিক করবেন, সে অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করে আজ গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে গত শুক্রবার (৫ আগস্ট) সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর লঞ্চ মালিকেরা ভাড়া শতভাগ বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন।

নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত কমিটির আটটি সুপারিশ হলো- প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত বর্তমান ভাড়া ২ টাকা ৩০ পয়সা। কমিটি সর্বনিম্ন স্তরে ১৯ দশমিক ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। এটি বাস্তবায়িত হলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ৪৫ পয়সা। দ্বিতীয় স্তরে ২২ শতাংশ ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তাতে প্রতি কিলোমিটারে ৫১ পয়সা বেড়ে ভাড়া হবে ২ টাকা ৮১ পয়সা। তৃতীয় স্তরে ২৫ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। তাতে ৫৭ পয়সা বেড়ে ভাড়া দাঁড়াবে ২ টাকা ৮৭ পয়সা।

৩০ শতাংশ ভাড়া বৃদ্ধি হলে প্রতি কিলোমিটারে বাড়বে ৬৯ পয়সা। তাতে কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৯৯ পয়সা। ৩৫ শতাংশ বৃদ্ধি হলে ভাড়া হবে ৩ টাকা ১০ পয়সা। ৪০ শতাংশ ভাড়া বৃদ্ধি পেলে ভাড়া হবে ৩ টাকা ২২ পয়সা। ৪২ শতাংশ বাড়লে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়ে দাঁড়াবে ৩ টাকা ২৬ পয়সা। আর ৫০ শতাংশ বাড়ানো হলে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়ে হবে ৩ টাকা ৪৫ পয়সা।

লঞ্চ মালিক সমিতি বলছে, প্রতি লিটার ডিজেলের দাম ৩৪ টাকা বেড়েছে। তাতে এমনিতেই প্রতি কিলোমিটারে ভাড়া ৪২ দশমিক ৫ শতাংশ বাড়ার কথা। 

জামান / জামান

গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন

কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে

জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয়, বড় সমস্যা

সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যাবের শুভেচ্ছা

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ