ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

এগিয়ে যাচ্ছে নারী উদ্যোক্তাদের 'ওমেন্স ইরা'


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১০-৮-২০২২ রাত ৯:৫৬

ওমেন্স ইরা নারী উদ্যোক্তাদের একটি সংঘ। ইহা নারীদের বাণিজ্যিক, পারিবারিক, মানসিক, ব্যক্তিগত আলোচনা, সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে আসছে। এছাড়া বিগত ৭ বছর ধরে ৬৫ হাজার সদস্য নিয়ে, এই সংঘের মাধ্যমে হাজার হাজার নারী উদ্যোক্তা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। এই বছর ওমেন্স ইরার সবচেয়ে বড় বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে  ৫ই আগস্ট ২০২২ ইং তারিখে, কৃষিবিদ কনভেনশন হল (কেআইবি) ঢাকা এবং আমাদের এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া সাগুফতা ইয়াসমিন এমিলি, এমপি, কাজী রোমানা নাসরিন (অতিরিক্ত উপঃ পুলিশ কমিশনার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ, শত শত তারকা, স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং সম্মানিত প্রশাসনিক কর্মকর্তারা।

দারাজ প্রযেজিত এই বিজনেস সামিটে, দেশ সেরা ১২ জন বক্তা বক্তব্য রেখেছেন। এই সামিটে শিক্ষা বিভাগ থেকে বক্তব্য রেখেছেন আয়মান সাদিক (প্রতিষ্ঠাতা এবং সিইও অফ টেন মিনিট স্কুল), ব্যাংকিং বিভাগ থেকে বক্তব্য রেখেছেন নাসরিন আক্তার ( হেড অফ সিটি আলো), মানসিক স্বাস্থ্য বিষয়ক পুরস্কারপ্রাপ্ত আনুশা চৌধুরী, এছাড়াও বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়াতে পুরস্কারপ্রাপ্ত কন্টেন্ট ক্রিয়েটর সামস আফরোজ চৌধুরী, অনুষ্ঠান সভাপতিত্ব এবং পরিচালনা করেছেন তাসনিয়া আতিক (প্রতিষ্ঠাতা ও পরিচালক ওমেন্স ইরা)।

এমএসএম / এমএসএম

সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন

জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিপিসি

ডিজিটাল টিকিটিংয়ে ভাড়ায় স্বচ্ছতা, বাড়বে সরকারি রাজস্ব

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দিলকুশায় গ্রাহক ফোরাম, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে চাকরিচ্যুতরা

ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডের অবসায়ন প্রস্তাব অনুমোদন

খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

রাজনৈতিক অনিশ্চয়তা কমায় দেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করল মুডিস

শেয়ারবাজারে অর্থপাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

এক সপ্তাহে ইলিশের দাম কমল কেজিতে ৮০০ টাকা