ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

৭ দিনে এলো ৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২২ সকাল ৯:২১

জুলাইয়ের ধারাবাহিকতায় আগস্টেও রেমিট্যান্সের পালে হাওয়া বইছে। অর্থনীতি নিয়ে নানা আলোচনা-উৎকণ্ঠার মধ্যে চলতি মাসের প্রথম ৭ দিনে ৫৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা বর্তমান বিনিময় হার (ডলারপ্রতি ৯৫ টাকা) হিসাবে ৫ হাজার ২২৫ কোটি টাকা। গত মাসে ২০৯ কোটি ডলার বা ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্যমতে, চলতি আগস্ট মাসের প্রথম সাত দিনে যে রেমিট্যান্স (৫৫ কোটি ডলার) এসেছে, তা গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ২০ শতাংশ বেশি। ওই সময় ৩৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এই সাত দিনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলারের মতো রেমিট্যান্স এসেছে। এরই ধারাবাহিকতায় গত মাসের মতো এ মাসেও রেমিট্যান্স দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড প্রবাসী আয় আসে দেশে। মাসটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ দশমিক শূন্য ৯ বিলিয়ন বা ২০৯ কোটি ডলার পাঠান প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যা (এক ডলার সমান ৯৪ দশমিক ৭০ টাকা ধরে) ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা, যা আগের অর্থবছরের (২০২১-২২) একই মাসের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। গত অর্থবছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকার রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে। এতে আগের চেয়ে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এ কারণে চলতি অর্থবছরের প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। সেই ধারা আগস্টেও আছে। আগামীতেও তা অব্যাহত থাকবে আশা করা যায়।

জামান / জামান

দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও

কমলো সোনার দাম

টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া

কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার

কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ