ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে ফের ড্রোন আতঙ্ক!
পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ওপর ফের ড্রোন দেখা গিয়েছে। সূত্রের খবর, নির্দিষ্ট এলাকা অতিক্রম করে শুক্রবার একটি ড্রোন ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় ঢুকে পড়ে। এ ঘটনার ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে।
কয়েকদিন আগেই জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে একটি ড্রোন হামলা হয়েছিল। স্বাভাবিকভাবে দূতাবাসের মতো স্পর্শকাতর এলাকায় ফের একটি ড্রোন ঢুকে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে। জম্মুতে যে ড্রোন হামলা হয়, এতে বায়ুসেনা ঘাঁটিতে চলা লস্কর জঙ্গিদের হাত ছিল বলে পরে সেনার তরফ থেকে জানানো হয়। তবে শুধু বায়ুসেনা ঘাঁটিতে হামলাই নয়, শেষ কয়েক বছর ধরেই সীমান্ত পেরিয়ে হামলা চালাতে ড্রোনের ব্যবহার করছে জঙ্গিরা। ভারতীয় সেনা একাধিকবার সেই ড্রোন হামলার ছক ভেস্তেও দিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে পাঞ্জাবে একটি ড্রোন এসে পড়ে। অমৃতসরের গ্রামে এসে পড়া সেই ড্রোনের মাধ্যমে বিস্ফোরক, অস্ত্র ও মাদক পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়। শেষ কয়েক মাস ধরে শুধু কাশ্মীর সীমান্তে নয়, ভারত-পাক সীমান্তে একাধিক ড্রোন দেখতে পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সেনা। সূত্র:আনন্দবাজার পত্রিকা
প্রীতি / প্রীতি
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত