ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

অর্থ বিভাগের যানবাহনে মাসে ১৪০ লিটারের বেশি জ্বালানি ব্যবহার নয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ১১:৩১

মাসে ১৪০ লিটারের বেশি জ্বালানি তেল এবং গ্যাসচালিত যানবাহনে সর্বোচ্চ ২১০ ঘনমিটারের বেশি গ্যাস ব্যবহার করতে পারবে না অর্থ বিভাগ এবং তার অধীন দপ্তরগুলোর যানবাহন। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন শাখা-৬।

আদেশে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এবং অর্থ বিভাগের বাজেট-১ অনুবিভাগের বাজেট-১ অধিশাখার ২১ জুলাইয়ের পরিপত্র মোতাবেক বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অর্থ বিভাগ এবং অধীন দপ্তরসমূহে ব্যবহৃত যানবাহনসমূহের চালক এবং ব্যবহারকারীদের নূন্যতম ২০ শতাংশ জ্বালানি সাশ্রয় অত্যাবশ্যক। এ প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় করার নিমিত্তে যানবাহনসমূহের চালক এবং ব্যবহারকারীদের জ্বালানি ব্যবহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশে আরো বলা হয়, প্রতিমাসে অকটেন, পেট্রল এবং ডিজেল সর্বোচ্চ ব্যবহার করতে পারবে ১৪০ লিটার। এছাড়া গ্যাসচালিত যানবাহনে সর্বোচ্চ ২১০ ঘনমিটার গ্যাস ব্যবহার করতে পারবে। অর্থ বিভাগের সহকারী সচিব মো. রুহুল আমিন মল্লিকের সই করা আদেশটি অতীব জরুরি এবং অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এই আদেশের পরিপ্রেক্ষিতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে গত ৭ আগস্ট একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে সংস্থাটি জানায়, অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অর্থ বিভাগ এবং অধীন দপ্তরসমূহে ব্যবহৃত যানবাহনসমূহের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন শাখা-৬-এর চিঠিটি সিজিএ মূল কার্যালয়ের সব কর্মকর্তা, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সের সব অফিসার, ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কার্যালয়ে আদিষ্ট হয়ে পৃষ্ঠঙ্কন করা হলো।

জামান / জামান

টাকা তোলার আবেদন করতে সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকদের ভিড়

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার