পাকিস্তানে ইতালির দূতাবাসের লকার রুম থেকে ১০০০ ভিসার স্টিকার চুরি
ভিসার স্টিকারই এবার চুরি হয়ে গেল দূতাবাসের লকার রুম থেকে। অবাক করার মতোই এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদে ইতালির দূতাবাসে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে ৷ জানা গেছে, প্রায় ১০০০টি শেনগেন ভিসার স্টিকার চুরি গিয়েছে ইসলামাবাদে ইতালির দূতাবাসের লকার রুম থেকে।
এই ঘটনায় হতবাক প্রত্যেকেই। চুরি যাওয়া ৭৫০ স্টিকার ভিসার নম্বর ITA041913251-ITA041914000-এর মধ্যে এবং বাকি ২৫০টি ভিসার স্টিকার নম্বর ITA041915751-ITA041916000-এর মধ্যে। বিশ্বের সবচেয়ে বেশি শেনগেন ভিসা বাতিল হওয়া দেশগুলির তালিকায় ১১ নম্বরে রয়েছে পাকিস্তান।
আফ্রিকার বিভিন্ন দেশের পাশাপাশি পাকিস্তানেরও শেনগেন ভিসা রিজেকশনের রেট অনেক বেশি। পরিসংখ্যান বলছে, চলতি ২০২১ সালের এখনও পর্যন্ত ৪৩.৫ শতাংশ শেনগেন ভিসা বাতিল হয়েছে পাকিস্তানিদের। তবে ভিসার স্টিকার চুরির ঘটনা সত্যি ন্যাক্কারজনক। এর সমালোচনা করেছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি।
সূত্র: দ্যা নিউজ ডট কম।
প্রীতি / প্রীতি
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত