ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ১১:৪৬

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেট ঢাকায় পৌঁছেছেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই প্রথম বাংলাদেশ সফর। রোববার (১৪ আগস্ট) সকাল সোয়া ১০টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মিশেলের সফরের প্রাক্কালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ। নাগরিকের অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ সফর একটি উপলক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্রমতে, মিশেল ব্যাচেলেট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া তিনি দেশে কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।

জানা গেছে, জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তার সফরে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরবে সরকার।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছর র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান ৬ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সে প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে জাতিসংঘের মানবাধিকার প্রধানের এই সফর।

জামান / জামান

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী