ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানুষের কষ্ট লাঘবের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ২:৪৯

চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশের মানুষের সমস‌্যা উপলব্ধি করে তাদের কষ্ট লাঘবের জন‌্য প্রতিনিয়ত চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ৮ জন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকের আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের কষ্ট আমরা উপলব্ধি করতে পারি। মানুষের কষ্ট লাঘবের জন্য কি করা যায় সেজন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষের কষ্ট যে আমরা বুঝিনা তা নয়। বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন এবং নৈরাজ্যের কারণে মানুষের কষ্ট আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অপজিশন (বিরোধী রাজনৈতিক দল) একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে, করুক। আজকে আমি নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করছে, করুক, তাদের কাউকে যেন গ্রেপ্তার করা না হয়। তারা আন্দোলন করতে চায় করুক অসুবিধা কোথায়?

‘তবে তারা যদি এটা বেশি করতে যায় এর প্রভাবে তো মানুষের কষ্ট আরও বাড়বে। এটা দেশের জন্য ক্ষতি হবে। তবে এটা আমরা সামাল দিতে পারবো।’ এ সময় প্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশে তা সমন্বয় করবে সরকার।

বিদ্যুৎ সমস্যার জন্য কিছুদিন কষ্ট করতে হবে, তবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উপাদানগুলো দেশে চলে আসলে বিদ্যুৎ সমস্যা কেটে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রীতি / জামান

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী