ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৩০ শতাংশ বাড়ল লঞ্চ ভাড়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১১:৪২

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পরিপ্রেক্ষিতে নৌযানে যাত্রী ভাড়া ৩০ শতাংশ সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ও বিআইডব্লিউটিএর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হলো।

এতে জানানো হয়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে এ ভাড়া ১৬ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে গত ৫ আগস্ট রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে নৌযানের ভাড়া বাড়ানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। বিষয়টিকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের নিয়ে ৮ আগস্ট দুপুরে সচিবালয়ে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। তবে বৈঠকে ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করে দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। কমিটি ওইদিন রাতেই নৌযান ভেদে ১৯, ২২, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪২ ও ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত বছরের নভেম্বরেই লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। তখন তা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছিল।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। তা থেকে বাড়িয়ে করা হয়েছিল ২ টাকা। আর লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিল নভেম্বরে।

প্রীতি / প্রীতি

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী