ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গপাড়ায় আর্টক্যাম্প ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আয়োজন করেছে শিল্পকলা একাডেমি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২২ বিকাল ৬:২

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৬ আগস্ট ২০২২ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ প্রাঙ্গণে আর্টক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

১৬ আগস্ট বেলা ২টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে আর্টক্যাম্প শুরু হয়। আর্টক্যাম্প এর উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।উপস্থিত ছিলেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিমসহ একাডেমির কর্মকর্তাবৃন্দ। আর্টক্যাম্পে ১৩জন দেশ বরেণ্য চারুশিল্পী অংশগ্রহণ করেন।শিল্পীরা হলেন- শিল্পী আব্দুল মান্নান, সমীরণ চৌধুরী, কীরিটি রঞ্জন বিশ্বাস, দুলাল চন্দ্ৰ গাইন, শাহজাহান আহমেদ বিকাশ, মো. আলপ্তগীন, মো. জাকির হোসেন পুলক, আব্দুর সাত্তার তৌফিক, সৈয়দ সাইফ আলী, জয়ন্ত সরকার জন, মো. আজমল হোসেন, সুরভী আক্তার এবং শিল্পী নূর মুনজেরীন মিমি।

এছাড়া সমাধি প্রাঙ্গণে আর্টক্যাম্প এর পাশাপাশি গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চারটি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিশু অংশগ্রহণ করেন। ক গ্রুপ-শিশু থেকে ২য় শ্রেণি। খ গ্রুপ: ৩য় থেকে ৫ম, গ গ্রুপ-৬ষ্ঠ থেকে ৭ম, ঘ গ্রুপ- ৮ম থেকে ১০ম। মোট ১২জন প্রতিযোগিকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সাদিক পলাশ / সাদিক পলাশ

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী