ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিরিজ বোমা হামলা : এখনো শেষ হয়নি ৪১ মামলার বিচার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ১২:২৪

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছরে শেষ হয়নি ৪১ মামলার বিচার। সাক্ষী না আসায় বিচার শেষ হচ্ছে না বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সিরিজ বোমা হামলার ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায় ১৫৯টি মামলা দায়ের হয়। এসব মামলায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে এসব মামলায় ৭৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় ১৬টি মামলায় দেয়া হয়েছে চূড়ান্ত প্রতিবেদন। এখন পর্যন্ত  ১১৮টি মামলার রায় ঘোষণা হয়েছে।  ১৯৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। ২৮১ জনকে অভিযোগ থেকে খালাস দেয়া হয়। মৃত্যুদণ্ড রায় দেয়া হয়েছে ১৫ জনকে। ৪১টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ‌্যে ঢাকার আদালতে বিচারাধীন ৫ মামলা। সর্বশেষ চারটি মামলার রায় হয় গত বছরের ফেব্রুয়ারিতে। এতে ১৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। খালাস পেয়েছেন একজন।

বিচার বিলম্বিত হওয়া সম্পর্কে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু জানান, ঢাকার আদালতে ১৭টি মামলা ছিল। এরমধ্যে কয়েকটির চূড়ান্ত প্রতিবেদন ও কয়েকটির বিচার শেষ করে আসামিদের সাজা দেয়া হয়েছে। বর্তমানে পাঁচটি মামলা বিচারাধীন। সেগুলোও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় মামলার বিচার বিলম্বিত হচ্ছে। অনেক ক্ষেত্রে সাক্ষীদেরও পাওয়া যায়নি। সাক্ষীদের জন্য অপেক্ষা করতে হয়েছে। পুলিশও চেষ্টা করছে সাক্ষীদের খুঁজে বের করতে। আবার করোনার কারণে বিচার বন্ধ ছিল।

তিনি আরো জানান, ইতোমধ্যে অনেকের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এখন সাক্ষীদের হাজির করে বিচার শেষ করার চেষ্টা করব। চাঞ্চল্যকর এসব মামলা চাইলেই তো শেষ করে দেয়া যায় না।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্টে একই সময়ে দেশের ৬৩ জেলার একযোগে প্রায় ৫০০ এর বেশি বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয় জেএমবি। এই সিরিজ বোমা হামলায় দুজন নিহত হন। আহত হন শতাধিক মানুষ। পরে হত্যা ও বিস্ফোরক আইনে বিভিন্ন স্থানে ১৫৯টি মামলা করা হয়। বোমা হামলার মূল পরিকল্পনাকারী শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান বাংলা ভাই, আতাউর রহমান সানিসহ শীর্ষ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

জামান / জামান

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী