ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নতুন বিধায়কদের ক্লাস নেবে তৃণমূল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৫:৫৮

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার রীতিনীতি এবং আইন কানুন সম্পর্কে দলের বিধায়কদের পাঠ দেবে রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যে তৃণমূলের নব নির্বাচিত সমস্ত বিধায়কের ক্লাস নেয়া হবে।

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক জয় পেয়েছে। ২১৩ জন বিধায়ক রয়েছে তৃণমূলের। যার মধ্যে অধিকাংশই নতুন বিধায়ক। তাই নতুন বিধায়কদের বিধানসভার সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে ক্লাস করাতে উদ্যোগ নিলো তৃণমূল নেতৃত্ব।

আগামী সোমবার বেলা ১২টা থেকে তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকে শুরু হবে এই ক্লাস। যে ক্লাসে মূলত রাজ্য বিধানসভার রীতি-নীতি সম্পর্কে পাঠ দেয়া হবে নতুন বিধায়কদের।

তৃণমূলের প্রবীণ বিধায়ক ও পরিষদীয় দলের নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের ‌নতুন বিধায়কদের বিধানসভার সমস্ত বিষয় সম্পর্কে জানাতে হবে। বিধানসভার অনেক কিছু শিখতে হবে। এ কারণেই এই ক্লাস। পাশাপাশি বিধানসভায় যতদিন ধরে অধিবেশন চলবে ততোদিনই নিয়ম করে বিধানসভায় আসতে বলা হয়েছে সব বিধায়ককে।

এদিকে বিধানসভায় যেন দলের সব বিধায়ক হাজির থাকেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কড়া বার্তাও দিয়েছেন।

প্রীতি / প্রীতি

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক