করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২১২
করোনাভাইরাসে আজও মৃত্যুশূন্য দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ২১২ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। বুধবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষায় ২১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ। এর আগে গতকাল মঙ্গলবারও কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ওই সময়ে ৯৩ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১ শতাংশ।এ পর্যন্ত দেশে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জন হয়েছে। আর মৃত্যুর মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩১৪ জন রয়েছে।
একই সময়ে ৫৩৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন। উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রীতি / জামান
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি