ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রথম জাতীয় পরিবেশ উৎসব শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১১:৫৪

শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রথমবারের মতো শুরু হলো জাতীয় পরিবেশ উৎসব। ইউথপ্রেনার নেটওয়ার্কের আয়োজনে ও টেল প্লাস্টিকের সহযোগিতায় দুই দিনব্যাপী এই আয়োজন শুরু হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিএসসির সেমিনার হলে জাতীয় পরিবেশ উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার বলেন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি। এসডিজির প্রধান কাজ হলো পরিবেশবান্ধব উন্নয়ন। পরিবেশকে সমুন্নত না রেখে কোনো উন্নয়নই গ্রহণযোগ্য হবে না। তাই পরিবেশ দূষণ আমাদের রোধ করতেই হবে।

তিনি বলেন, বিদেশে গিয়েও দেখেছি তরুণরা প্রাণ-আরএফএলের পণ্য ব্যবহার করে। বিদেশে আমাদের দেশের পণ্য রপ্তানি করছে এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের সহযোগী টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল দেশের পণ্য রপ্তানি করে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকি আমরা। টেল প্লাস্টিকের একটি লক্ষ্যনীয় বিষয় হলো পরিবেশ নিয়ে কাজ করা। ‘পরিবেশের জন্য ব্যবসা’ এই স্লোগান কোনো প্রতিষ্ঠানের নেই। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, পরিবেশবান্ধব পণ্য তৈরি করে সেটা বাজারজাত করে থাকি আমরা। আমরা পরিবেশ রক্ষা করি, আমরা বাঁচি। পরিবেশ আমাদের তাই তাকে বাঁচাতে হবে আমাদেরই। ১০ হাজার মানুষ যদি পরিবেশকে ধ্বংস করে, ১০ লাখ মানুষ সেটা ঠিক রাখতে পারবে না। আমাদের উচিত পরিবেশকে সমুন্নত রেখে কাজ করা। পরিবেশকে বাঁচানো। আমাদের দুটি হাতই পরিবেশকে সবচেয়ে বেশি দূষণ করে। আমরা যদি আমাদের হাত দুটি নিয়ন্ত্রণ করি পরিবেশকে নিয়ন্ত্রণ করা যাবে।

কামরুল হাসান বলেন, সবুজ বাংলাদেশ আরও বেশি সবুজ হোক এটা আমদের অন্তর থেকে চেষ্টা করতে হবে। প্রতি বছর ৩০ হাজার মেট্রিক টন প্লাস্টিক রিসাইক্লিং করি। সারাদেশ থেকে এ প্লাস্টিক সংগ্রহ করি আমরা। পরিবেশকে পরিবেশবান্ধব করতে আমরা এই কাজগুলো করছি। বাংলাদেশে পরিবেশ দূষণের জন্য আমরা নিজেরাই দায়ী। পরিবেশ দূষণ রোধে পরিবেশ উন্নয়ন তহবিল গঠন করেছি। সেই তহবিল পরিবেশের উন্নয়নে ব্যয় হবে।

পরে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কয়েকজন বক্তব্য রাখেন। পরিবেশ নিয়ে তাদের এই বক্তব্যে পরিবেশ নিয়ে সচেতনতার বিষয় তুলে ধরেন। পরে টেল প্লাস্টিকের পক্ষ থেকে তাদের ফ্লাওয়ার টব উপহার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল মৃধা, থানা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ মো. আরিফুর রহমান, ব্র্যাকের ম্যানেজার ফখরুল ইসলাম ফাহাদ প্রমুখ।

জামান / জামান

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী