ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কারসাজি করে ডিমের দাম বাড়ানো হয়েছে : ভোক্তা অধিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ৩:২৮

ডিমের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে কারওয়ান বাজারে অভিযান শুরু করে সংস্থাটি।

অভিযানে ডিমের মূল্য নির্ধারণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দুইটি ডিমের আড়ত মালিককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়, ডিমের বাজারে কারসাজি করে দাম বাড়ানো হয়েছে। এর সঙ্গে জড়িত ডিম ব্যবসায়ী সমিতি। 

সংস্থাটির সহকারী পরিচালক জব্বার মণ্ডল জানান, বেশিরভাগ আড়তে ডিমের মূল্য তালিকা নেই। এছাড়া ক্রয়-বিক্রয়ের কোনো রসিদ বা ভাউচার দেখাতে পারেনি তারা। এসব কারণে তাদের আর্থিক জরিমানা করা হয়েছে। ডিমের বাজারে অস্থিরতা কাটাতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, কেনা দামের পর প্রত্যক্ষ খরচ যোগ করে তার ওপর শতকরা ১৫ ভাগ লাভ করতে পারবে পাইকারি ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীদের জন্য এই হার ২৫ ভাগ। অথচ কারসাজি করে ৪০ থেকে ৪৫ ভাগ লাভ করছে শুধু পাইকাররা। অবৈধভাবে এ দাম নির্ধারণ করে দিচ্ছে ডিম ব্যবসায়ী সমিতি।

জামান / জামান

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি