ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

ক্ষমতায় এসে আমরা প্রতিশোধ নেইনি : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ১২:৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা বার বার হামলার শিকার হয়েছে। প্রতি পদে পদে আমরা আঘাতের স্বীকার হয়েছি। কিন্তু আমরা ক্ষমতায় এসে প্রতিশোধ নিতে যাইনি। কাউকে কারাগারে পাঠাইনি। তত্ত্বাবধায়ক সরকারে আমলে যেসব মামলা হয়েছিল সেগুলোই চলছে’। ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে আজ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আপনারা খালেদা জিয়ার বক্তৃতাগুলো দেখবেন।

এসব বক্তৃতায় বলা হয়েছে, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। এমনকি বিরোধী দলেও থাকতে পারবে না। তার মানে আমাকে হত্যার পরিকল্পনা তারা নিয়ে ফেলেছিল’। প্রধানমন্ত্রী আরও বলেন, ‌‘গ্রেনেড হামলার ভয়াবহতা থেকে আমরা যারা সেদিন বেঁচে গেছি তাদের যেন নতুন করে জন্ম হয়েছে। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। যতক্ষণ নিঃশ্বাস আছে জনগণের কল্যাণে আমি দায়িত্ব পালন করে যাবো’।

এর আগে ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

 

প্রীতি / জামান

পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো

সামর্থ্যের মধ্যে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন: রাষ্ট্রদূত

দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন: নিরাপদ স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ

মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গুলশানে হলি আর্টিজান হামলার ১০ বছর

পূর্বাচলে পুলিশ ক্যাম্প উদ্বোধন, চার থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার

নার্সিং খাতের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা চাইলেন চসিক মেয়র