ঢাকা শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ঢাকায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ৩:২৯

চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলীন হেইজার। তিনি রোহিঙ্গা সংকট পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে যাবেন। সফরে তার পররাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সোমবার (২২ আগস্ট) বেলা ১২টার পর তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরত্ব বহন করছে। কারণ জাতিসংঘের মহাসচিবের দূত নিয়োগের পর সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের শুরুতে তিনি পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর রাতে হেইজার পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে হেইজার রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে তাদের জীবনমান এবং দুঃখ-দুর্দশার কথা শুনবেন। একই দিন তিনি রিফিউজি, রিলিফ অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশনারের (ত্রিপলআরসি) সঙ্গে বৈঠক করবেন।

পরদিন হেইজার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখবেন। একই দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের শেষ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হেইজার। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকটের ৫ বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী হেইজারকে গত বছর মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রেনার বার্গেনারের স্থলাভিষিক্ত হন হেইজার। 

প্রীতি / প্রীতি

খাগড়াছড়িতে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোরতোজা আলী খাঁন

দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এপ্রিলে, থাকতে পারে ঘূর্ণিঝড়ও

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

দেশে বর্তমানে বিদ্যুৎ ঘাটতি নেই: মন্ত্রী

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

জ্বালানি সরবরাহে ঘাটতি নেই, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

ঈদযাত্রায় প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২০ জন

দেশের এই সংকটময় মুহূর্তে সব স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার অনুরোধ মন্ত্রীর

এনবিআরের অডিটের জালে ৬০০ প্রতিষ্ঠান