ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দেশে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত বাড়ল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২২ বিকাল ৫:৫

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৭৮ জন। যা আগের দিন ছিল ১৭৩ জন।

আজ সোমবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৬৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বুথ থেকে ৫ হাজার ৬৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরনো মিলে নমুনা পরীক্ষা করা হয় ৫ হাজার ৬৫৬টি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২৮১ জন। যা আগের দিন ছিল ৩৭২ জন। গত ২৪ ঘণ্টার ব্যবধানে সুস্থতার সংখ্যা কমেছে। এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন।

প্রীতি / প্রীতি

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী