ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ডিএসইর এমডি তারেক আমিনের পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২২ সকাল ৯:৪৫

কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে বিতর্কের মধ্যেই পদত্যাগ করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া। মঙ্গলবার (২৩ আগস্ট) ডিএসই চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। অক্টোবরের শেষে তার পদত্যাগ কার্যকর করার কথা বলা হয়েছে পদত্যাগপত্রে। ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার ডিএসই থেকে ১২৭ জন কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়। এরমধ্যে জিএম থেকে সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) পদে দুজন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) থেকে জিএম পদে তিনজন, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) থেকে ডিজিএম পদে তিনজন, সিনিয়র ম্যানেজার থেকে এজিএম পদে ১৯ জন, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার পদে ১৫ জন, ডেপুটি ম্যানেজার থেকে ম্যানেজার পদে ২৯ জন, সিনিয়র এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার পদে ২৯ জন ও এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার পদে ১০ জনকে পদোন্নতি দেওয়া হয়।

এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ পদে ছয়জন, সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে জুনিয়র এক্সিকিউটিভ পদে একজন, অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দুজন, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে একজন ও জিএসএস থেকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ছয়জনকে পদোন্নতি দেওয়া হয়।

এ পদোন্নতি দিয়ে বিতর্কের মধ্যে পড়েন ডিএসইর এমডি তারেক আমিন ভূঁইয়া। অভিযোগ ওঠে, নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটিকে (এনআরসি) বাদ দিয়ে এমডি একক সিদ্ধান্তে তিন কর্মকর্তাকে ডিজিএম থেকে জিএম করেছেন। ডিএসইর নিয়ম অনুসারে ডিজিএম পর্যায়ের কোনো কর্মকর্তাকে পদোন্নতি দিতে এনআরসির সুপারিশ লাগে। কমিটি যাচাইবাছাই করে পদোন্নতির সুপারিশ করে।

জানা গেছে, এমন পদোন্নতি দেওয়ায় গতকাল সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এমডি তারেক আমিন ভূঁইয়াকে তোপের মুখে পড়তে হয়। এমনকি, পর্ষদ সভার একপর্যায়ে তাকে সভায় না রাখার সিদ্ধান্ত হয়। ফলে এমডির অনুপস্থিতেই পর্ষদ সভার বাকি অংশ অনুষ্ঠিত হয়। এমন পরিস্থিতিতে একদিন না যেতেই পদত্যাগপত্র জমা দেন ডিএসইর এমডি।

ডিএসইর এমডি তারেক আমিন ভূঁইয়া যেভাবে চাচ্ছিলেন, সেভাবে কাজ করতে পারছিলেন না। আবার ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের একটি অংশ বিভিন্নভাবে তাকে অসহযোগিতা করছিলেন। এমনকি পরিচালনা পর্ষদের একটি অংশ থেকেই বিভিন্নভাবে তারেক আমিন ভূঁইয়ার ওপর চাপ দেওয়া হচ্ছিল। সব কিছু মিলেই পদত্যাগপত্র জমা দিতে একপ্রকার বাধ্য হয়েছেন তারেক আমিন ভূঁইয়া।

ডিএসইর চেয়ারম্যান বলেন, তিনি পদত্যাগ করেছেন অনেকটাই ব্যক্তিগত কারণে। হয়তো তিনি এখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। হয়তো তিনি যেভাবে কাজ করতে চাচ্ছেন, সেভাবে পারছেন না। এসব কারণে তিনি মনে করেছেন পদত্যাগ যৌক্তিক। তবে আমরা তাকে পদত্যাগ করতে বলিনি।

গত বছরের জুলাই মাসে তিন বছরের জন্য ডিএসইর এমডি হিসেবে নিয়োগ পান অস্ট্রেলিয়া প্রবাসী তারিক আমিন ভূঁইয়া। দায়িত্ব পাওয়ার এক বছরের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

জামান / জামান

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক