ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নতুন সূচিতে সেবা ব্যাহত হবে না : ফরহাদ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ১:৪৩

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানিয়েছেন, অফিস সময়ের নতুন সূচি পরবর্তী প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এতে সেবা ব্যাহত হওয়ার কোন সম্ভাবনা নেই। বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের গ্রুপ বীমা চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “এখন দিন বড়, দিনের আলো পাচ্ছি বেশি। এটা পরে আমরা এডজাস্ট করতে পারবো। এখন অনেকেই দ্রুত বাসায় ফিরে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাবেন।” তিনি বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন এসেছি। সকাল ৭টায় স্কুল হয়, ৮টায় স্কুল চলে, আমরা এগুলো চিন্তা করেছিলাম, আমরা দেখি। বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে শুরু। শুধু সরকারি, স্বায়ত্বশাসিত অফিস ৮টা থেকে। ট্রাফিক জ্যামেরও ব্যাপার চিন্তায় ছিল।”

প্রতিমন্ত্রী জানান, আজকের পরিস্থিতি সহনীয় এবং সরকারের সিদ্ধান্ত সঠিক আছে। এটা স্থায়ি সিদ্ধান্ত গ্রহণ করিনি। দিনের আলোকে যাতে বেশি ব্যবহার করতে পারি। তাতে বিদ্যুৎ আরও বেশি সাশ্রয় হবে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের উদ্যোগ কার্যকর হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সময় পরিবর্তন করে এক ঘণ্টা অফিস সময় কমিয়েছি। 

এক ঘণ্টা আগেও যদি অফিসগুলো বন্ধ করতে পারি তাহলে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো।” বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী