সাবেক ইসি মাহবুব তালুকদার আর নেই
সদ্য সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই সাবেক ইসির মেয়ে আইরিন মাহবুব গণমাধ্যমকে তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
আইরিন জানান, আজ দুপুর ১২টার দিকে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।
বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব তালুকদার মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ভুগছিলেন।মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনার পূর্বধরা উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
কে এম নুরুল হুদার নেতৃত্বে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে গঠিত নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান মাহবুব তালুকদার। তাদের মেয়াদ শেষ হয় গত ১৪ ফেব্রুয়ারি।
প্রীতি / জামান
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি