জমির খতিয়ানের সাথে পার্সেল ম্যাপ সংযুক্ত করার পরিকল্পনা
সারদেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় পর্যায়ক্রমে ম্যানুয়াল দাখিলা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি এই জন্য ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বিধি-বিধানে প্রযোজ্য সংশোধনী আনার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা (মাসিক) সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে এই নির্দেশ প্রদান করেন।
ভূমিমন্ত্রী এই সময় আশা প্রকাশ করেন যে আগামী বছরের (২০২৩) জানুয়ারি মাস নাগাদ সমগ্র দেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় সারাদেশে ম্যানুয়াল দাখিলা প্রদান বন্ধ করে কেবল ডিজিটাল দাখিলা প্রদান করার ব্যবস্থা করা সম্ভব হলে ভূমি সংক্রান্ত দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এছাড়া, অধিকতর স্বচ্ছতা আনয়নে ও জাল-জালিয়াতি রোধে জমির খতিয়ানের সাথে পার্সেল ম্যাপ সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী। এজন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে ভূমি অটোমেশন প্রকল্পে ভৌগোলিক তথ্য ব্যবস্থা (Geographic Information System - GIS) সংযুক্ত করার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। পার্সেল ম্যাপ হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সংযুক্ত করে দাগ-ভিত্তিক ভূ-সম্পদ ম্যাপ।
সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস সহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃ ও প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি