ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ওষুধের দোকান ১২টায় বন্ধ শুনে বিস্মিত স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১:১০

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে সিটি এলাকায় যেসব ফার্মেসি আছে তা রাত ১২টা পর্যন্ত চলবে এবং হাসপাতাল সংশ্লিষ্ট ওষুধের ফার্মেসি খোলা রাখা যাবে রাত ২টা পর্যন্ত। সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তের খবরে বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী জানেন কি না তা আজ জানতে চেয়েছিলাম। এমন খবর শুনে মন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটি তিনি জানেন না ও এই সিদ্ধান্তের বিপক্ষে দ্বিমত পোষণ করেছেন।  

গত ২২ সেপ্টেম্বর জাতীয় বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে ডিএসসিসি জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন এলাকায় সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করতে হবে। এতে আরো  বলা হয়, সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে।

প্রীতি / প্রীতি

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী