ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সঙ্কটাপন্ন সেব্রিনা ফ্লোরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২২ বিকাল ৬:৫১

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার পাকস্থলি, কিডনি, হৃদপিণ্ড ও ফুসফুস কাজ করছে না। তার স্বাস্থের সবশেষ খবর জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও কোভিড-১৯ টিকা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভাপতি  মীরজাদী সেব্রিনা গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তাঁকে এখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সিঙ্গাপুরে যাওয়ার আগে গত মাসে প্রায় দুই সপ্তাহ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

১০-১২ দিন আগে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার অগ্নাশয় ও পিত্তথলীর কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার হয়েছিল। 

এরপর কিডনিতে জটিলতা দেখা দেয়। ডায়ালাইসিস চলা অবস্থায় তার হার্টের সমস্যা বেড়ে যায়। তাকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আইইডিসিআর পরিচালক থাকা অবস্থায় ২০১৮ সালে ডেঙ্গু ও পরের দুবছর করোনা মহামারীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমকে পরিস্থিতি অবহিত করার দায়িত্ব পালন করেন। 

এই সময় তিনি সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেন। সবশেষ তিনি স্বাস্থ্যে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

প্রীতি / প্রীতি

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী