ব্যবসায়ীদেরকে নীতিমালায় আনতে না পারায় বেশি সুযোগ নিচ্ছে : শিল্পমন্ত্রী
ব্যবসায়ীদেরকে সরকার নীতিমালার মধ্যে আনতে না পারার কারণে তারা বেশি সুযোগ নিচ্ছে এবং এ কারণে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অন্যদিকে যারা কৃত্রিম সংকট তৈরি করছেন, যারা সিন্ডিকেট করছেন তাদের বিরুদ্ধে সংবাদ লেখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার।
আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসব কথা বলেন।শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমাদের দেশের ব্যসায়ীরা একটু বেশি সুযোগ নিচ্ছে। আমরা ব্যবসায়ীদের নীতিমালার মধ্যে আনতে পারিনি। আমরা চেষ্টা করছি সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য।’ মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সারের কোনো কমতি নেই। আমাদের নিজস্ব উৎপাদন রয়েছে। কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি।’
এদিকে যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে সংবাদ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার বলেন, ‘বাংলাদেশে খাদ্য শস্যের কোনো অভাব নেই, সারের কোনো সংকট নেই। গুদামে ছয় লাখ থেকে সাত লাখ মেট্রিক টন সার মজুদ রয়েছে। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ী দাম বৃদ্ধি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে।’
এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার। এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
প্রীতি / প্রীতি
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি