ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৫-২০২১ সকাল ৭:৫২

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ চলছেই। এ থেকে নিস্তার পাচ্ছে না ক্রীড়াঙ্গনও। এবার এতে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদ। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছিলেন সুজন। তারপরও করোনা আক্রান্ত হলেন তিনি।

আগামী ২৩ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। তবে সিরিজের শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এজন্য দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।


সুজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। কোয়ারেন্টাইন মুক্ত হয়ে ঈদের আগে দলীয় অনুশীলনে যোগও দিয়েছিলেন তিনি। তবে ঈদের পর থেকেই অসুস্থতা অনুভব করেন সাবেক এই ক্রিকেটার। এজন্য জাতীয় দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি। গতকাল (শুক্রবার) সুজনের হোটেলে ওঠার কথা ছিল, তবে করোনাভাইরাস পরীক্ষায় জানা যায়- তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

রিয়াদ / রিয়াদ

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড