ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে পিটার ডি হাসের প্রথম সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২২ সকাল ৯:৩৭

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পর এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি পিটার ডি হাস। আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রথমবারের মতো গণভবনে সরকারপ্রধানের সাক্ষাৎ পেতে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত।  

কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, করোনা পরিস্থিতি ও শিডিউল জটিলতাসহ নানা কারণে ঢাকায় আসার প্রায় ৬ মাস হয়ে গেলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি পিটার হাস। আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাতে যাবেন মার্কিন রাষ্ট্রদূত। ধারণা করা হচ্ছে, পরিচয়পর্ব ছাড়াও ওই দিন ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করবেন পিটার।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হয়ে চলতি বছরের মার্চের শুরুতে ঢাকায় আসেন পিটার হাস। ঢাকায় আসার ১৫ দিনের মাথায় অর্থাৎ গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত।

গত বছরের ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে নিয়োগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেট তার মনোনয়ন চূড়ান্ত করে। মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একজন পেশাদার কূটনীতিক।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।

জামান / জামান

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী