ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা ইসির
আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনও নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। এরই মধ্যে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেররও পরিকল্পনা করছে হাবিবুল আউয়াল কমিশন।
কমিশন সংশ্লিষ্টরা বলছেন, সংসদ নির্বাচনের আগে সম্প্রতি বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সুফল যাচাই করছে ইসি। অর্থ বরাদ্দসহ সব কিছু বিবেচনায় সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। যদিও শুধু সিসি ক্যামেরা বসানোয় সমাধান দেখছেন না নির্বাচন পর্যবেক্ষকরা।
ইসির আইডিয়া প্রকল্প-২-এর ডিপিডি কমিউনিকেশন অফিসার স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকে বলেন, জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বিগত কিছু নির্বাচনে এর সুফল মিলেছে। তাই জাতীয় নির্বাচনেও সিসি ক্যামেরা ব্যবহার করলে এর সুফল পাওয়া যাবে বলে আশা করছি।
তিনি বলেন, সিসি ক্যামেরা ব্যবহার করলে কেউ কেন্দ্রে বিশৃঙ্খলা করার সাহস পাবে না। ভোট নিয়ে অভিযোগ এলেও সেগুলোর সমাধান মিলেবে। সার্বিক বিবেচনা করে নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে জাতীয় নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার হতে পারে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা আছে। ৩০০ আসনের জন্য অনেক টাকা দরকার, আমরা পারলে করব না-হলে ঝুঁকিপূর্ণগুলোতে করতে হবে। নির্বাচনের এখনও অনেক দিন বাকি। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পরে ফাইনাল সিদ্ধান্ত নেব।
তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সিসি ক্যামেরা ব্যবহার অবশ্যই ভালো উদ্যোগ। এর মাধ্যমে ফুটেজ সংগ্রহে রাখা যায়। কিন্তু বিশৃঙ্খলাকারীরা প্রমাণ না-রাখার জন্য সিসিটিভিগুলো ভেঙে ফেলতে পারে। কিছু তস্কর এর বিপরীতে অভিনব পন্থা আবিষ্কার করবে। সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকতে হবে।
এদিকে ইসির সিসি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাকে লোক দেখানো বলে দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
জামান / প্রীতি
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী