দেশে ২৪ ঘণ্টায় আরও ১৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট ৬১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০৬ জন ভর্তি আছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা পাঁচ হাজার ৪৯২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ৫৪৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা ৯৪৯ জন।
একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সর্বমোট সংখ্যা চার হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা চার হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৮৩৩ জন। পাশাপাশি এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
প্রীতি / প্রীতি
রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না
ছুটির দিনেও সবজিতে অস্বস্তি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
এলজিইডির প্রধান প্রকৌশলীর মেয়াদ বাড়ল আরও এক বছর
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা
রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি
রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর
সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে
পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক