১৯তম অধিবেশন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন আগামী ১ সেপ্টম্বর পর্যন্ত চলানোর সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি। রবিবার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশন।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও নূর-ই-আলম চৌধুরী।
সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্নসহ মোট এক হাজার ২৩টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৬২ তে মুলতবি প্রস্তাবের সংখ্যা একটি ও বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৬টি।
বেসরকারি সদস্যদের বিলের কোনো নোটিশ পাওয়া যায়নি। আগে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে একটি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন। ২৮ আগস্ট পর্যন্ত প্রাপ্ত ১২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ছয়টি, পাসের অপেক্ষায় তিনটি ও উত্থাপনের অপেক্ষায় তিনটি। বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সঞ্চালনা করেন।
প্রীতি / প্রীতি
রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না
ছুটির দিনেও সবজিতে অস্বস্তি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
এলজিইডির প্রধান প্রকৌশলীর মেয়াদ বাড়ল আরও এক বছর
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা
রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি
রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর
সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে
পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক