রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ
রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। প্রতি টন ৪৩০ ডলার দরে এই গম আমদানি করা হবে বলে দুই দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গম আমদানিতে সঙ্কটে পড়ে বাংলাদেশ। এরই মধ্যে গত মে মাসে বাংলাদেশে গমের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ভারত রপ্তানি বন্ধ করে দিলে সঙ্কট আর ঘনীভূত হয়।
এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে গম আমদানির ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। জানুয়ারির মধ্যে ধারাবাহিকভাবে চালান শুরু হবে।
আরেক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে নয়, বরং ডলারে গমের দাম পরিশোধ করবে বাংলাদেশ। প্রতি টন গমের দামের সঙ্গে ভাড়া, বীমা ও খালাসের খরচ যুক্ত করা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য ও সার কিনছে। তবে তিনি এর বিস্তারিত কিছু বলেননি।
ডলারে দাম পরিশোধের বিষয়ে তিনি বলেছেন, আমরা বিশ্বের ২৪টি ব্যাংকের মাধ্যমে ডলার দিয়ে রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য ও সার আমদানি করতে পারব, এ ধরনের আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই।
জামান / এমএসএম
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী