ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১০:৩৯

ইতালির রোমের এক হাসপাতালে ভর্তি হয়েছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগের অপারেশন হবে।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।

এক বিবৃতিতে ভ্যাটিকান প্রেস অফিস, রোববার বিকেলে পোপ রোমের জেমেলিয়া হাসপাতালে গেছেন। সেখানে তার রোগের অপারেশন করা হবে। যা করবেন অধ্যাপক সার্জিও আলফিয়েরি। অপারেশনের পর তার সবশেষ অবস্থা জানানো হবে।

প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা আগেই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ঐতিহ্যবাহী রবিবারের বিশেষ প্রার্থনায় ‘সানডে অ্যাঙ্গেলাস প্রেয়ার’ এ অংশ নিয়েছিলেন পোপ ফ্রান্সিস।

এরআগে রোববার ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজার হাজার দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

২০১৩ সালের পর এই প্রথম পোপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যাটিকান বলেছে যে তাকে ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ এর জন্য চিকিৎসা করা হচ্ছে। সেন্ট পিটার্স স্কয়ারে আশীর্বাদকালে পোপ ঘোষণা করেন, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও স্লোভাকিয়ায় সফরে যাবেন তিনি।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮