ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিজ্ঞান জাদুঘরে তরুণদের ফাস্টফুড পরিহারের তাগিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ৪:৪৬

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শতশত তরুণ শিক্ষার্থীদের পদভারে এখন মুখরিত। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে চলছে একের পর এক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। এরই আলোকে আজ (২৯ আগস্ট)‘মহামারীকালীন স্বাস্থ্য সুরক্ষা: টিকাদান কর্মসুচি এবং করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক দুটি বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে ‘বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)’ থেকে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী এবং ‘ভারতেশ্বরী হোমস, মির্জাপু্‌র, টাঙ্গাইল’ থেকে ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মত খাবারে অভ্যস্ত হতে হবে, ফাস্টফুড পরিহার করতে হবে এবং ঘরে তৈরি খাবার খেতে হবে। নিয়ম-নিষ্ঠা ও মূল্যবোধে সমৃদ্ধ সুস্থ ও সুখী জীবন গড়ে তুলতে হবে। 

মানুষের ভোগবাদী প্রবনতা পৃথিবীর প্রাকৃতিক সম্পদকে হ্রাস করছে। জীবনকে প্রকৃতির সঙ্গে সমন্বয় করে পরিচালনা করতে হবে।” এছাড়া শিক্ষার্থীদের জন্য জাদুঘরে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে বৈচিত্র্যপূর্ণ স্মারক উপহার প্রদান করা হয়।

প্রীতি / প্রীতি

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ