ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দেশে গুম, খুন সৃষ্টি করেছে জিয়াউর রহমান : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ১:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই এখন গুম, খুন নিয়ে কথা বলছেন, এদেশে গুম খুনের সৃষ্টি করে গেছেন জিয়াউর রহমান। ৩০ আগস্ট (মঙ্গলবার) জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা মহানগর আ.লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, “ভোট কারচুপির কথা বলা হয়। কিন্তু এদেশে ভোট কারচুপির সৃষ্টি করেছিল জিয়াউর রহমান।” প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। এখন তাদের মুখে মানবতা ও মানবাধিকারের কথা শুনতে হয়।”

১৫ আগস্ট শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি দেশ ও জাতির ক্ষতি- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বাবাকে আন্তর্জাতিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোন বাঙালি তাঁকে (বঙ্গবন্ধু) মারতে পারে এটা তিনি কখনও বিশ্বাসই করতে পারেননি।”

যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা ১৫ আগস্টের খুনি, তাদের স্বজন ও কিছু অপরাধী দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করেছে। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রত্যেকটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার আগে চিন্তা করি এতে দেশের কী উন্নয়ন হবে। কমিশনের কথা চিন্তা করে শেখ হাসিনা কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে না।”

তিনি আরও বলেন, “আমরা কখনো ধার করে ঘি খাই না। এমন অবস্থা না যে কারও কাছে আটকে পড়ে যাবো। আমরা ঋণ সতর্কতার সাথে নিচ্ছি এবং সময়মতো তা পরিশোধ করে দিচ্ছি।”

প্রীতি / প্রীতি

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ