পররাষ্ট্রসচিব পর্যায়ে বাংলাদেশ-ব্রুনাই বৈঠক আজ
প্রায় তিন বছর বিরতির পর দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ ও ব্রুনাই। বুধবার (৩১ আগস্ট) ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অনুষ্ঠেয় বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবে উভয়পক্ষ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের টালমাটাল পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে পড়া বাংলাদেশ দেশটি থেকে জ্বালানি আমদানি, বিশেষ করে ডিজেল আনার বিষয়ে গুরুত্ব দেবে। এছাড়া শ্রমবাজার, বিনিয়োগ ও বিভিন্ন খাতে একে অপরকে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রুনাইয়ে দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক যোগ দিতে মাসুদ বিন মোমেন সোমবার (২৯ আগস্ট) রাতে দেশটির উদ্দেশ্যে রওনা করেন। মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র সচিব ব্রুনাইয়ে পৌঁছান। বৈঠকে মাসুদ বিন মোমেন ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, এফওসিতে দুই দেশের সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হয়ে থাকে। ব্রুনাইয়ে আমাদের শ্রমবাজার আছে। সুতরাং শ্রমবাজার নিয়ে আলোচনা হবে। জ্বালানি আমদানির বিষয়ে ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা হচ্ছে। আমরা ডিজেল আমদানির বিষয়ে সহযোগিতা চাইব।
২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে প্রথম এফওসি অনুষ্ঠিত। সে সময় পররাষ্ট্র সচিব (সাবেক) শহীদুল হক ঢাকার পক্ষে বেঠকে নেতৃত্ব দেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, দুই বছর পর দ্বিতীয় এফওসিতে বসবে উভয়পক্ষ।
জামান / জামান
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী