ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টিসিবির পণ্য পাবে পোশাকশ্রমিকরাও : বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ৩:৮

বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে পোশাকশ্রমিকদের সহায়তায় টিসিবির আওতায় নিত্যপণ্য সরবরাহ করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (৩১ আগস্ট) নগরীর ব্র্যাক সেন্টারে ‘রিসেন্ট আরএমজি গ্রোথ’ শীর্ষক সেন্টার ফর পলিসি ডায়ালয় (সিপিডি) সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অন্যান্য পরিবারের মতো টিসিবির পণ্য যেন পোশাকশ্রমিকেরাও পায় এ বিষয়ে চিন্তা করা হচ্ছে। ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ যেমন দেখতে হবে তেমনই কারখানাও টিকিয়ে রাখতে হবে। মনে হচ্ছে পোশাক কারখানায় নারী শ্রমিকদের হার কমেছে। শ্রমিকদের জীবনমানও উন্নয়ন করা দরকার। কমপ্লায়েন্স রক্ষা করতে হবে।

সিপিডির গবেষণায় উঠে এসেছে, দেশের ২৯ শতাংশ কারখানা ঘুস-দুর্নীতির শিকার হয়েছে। ৫১টি কারখানা নিয়ে এক জরিপে এ তথ্য বের হয়েছে। বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল্লা আজিম বলেন, যন্ত্রের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকের সংখ্যা কমবে। এক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে। ১ হাজার ১৩৪টি কারখানায় ট্রেড ইউনিয়ন আছে। এতে শ্রমিকদের কতটা ভাগ্যোন্নয়ন হয়? মালিকরা ইউনিয়নের জন্য ভীত নয়।

তিনি বলেন, বায়ারদের পোশাকের দাম বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি। শিল্পের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিক নেতা মন্টু ঘোষ বলেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। শ্রমিকের জীবনে সংকট বাড়ছে। চার বছর আগে মজুরি বেড়েছে। মজুরি বোর্ডের মাধ্যমে মজুরি বাড়ানোর কথা এখনো সরকার বিবেচনা করছে না। যত দ্রুত সম্ভব মজুরি বাড়ানো আবশ্যক।

তিনি বলেন, ট্রেড ইউনিয়ন সংকট সব খাতে আছে। নিয়ন্ত্রণের হাত থাকে সরকারের ওপর। ফলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। দু-এক মাসের মধ্যে শ্রমিকদের রেশনের জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।  সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ