জ্বালানি তেলের দাম কোথায় যাবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না
আগামীতে জ্বালানি তেলের দাম কমবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না জ্বালানি তেলের দাম কোথায় যাবে।
তিনি বলেন, “অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে। রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।” বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে, এ ব্যাপারে আমেরিকা আমাদের সমর্থন দেবে আশা করে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “আমেরিকা এ ব্যাপারে অবগত আছে।”
জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপীই ভাবনার কারণ মন্তব্য করে তিনি বলেন, “একদিক বিবেচনা করলে দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল, কারণ সামনে কী হবে জানি না।”
তিনি বলেন, “রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।” এ সময় জ্বালানি সচিব মো. মাহবুব হোসেন জানান, রাশিয়ার তেলের নমুনা পরীক্ষাধীন রয়েছে।
প্রীতি / প্রীতি
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী