ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিউ ইয়র্ক পৌঁছেছেন আইজিপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ৪:৪৫

জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। পুলিশ সদর দপ্তর বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে নিউ ইয়র্কে গেছেন পুলিশ প্রধান।

“সেখানে তিনি ‘ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিটে’ (ইউএনকপস) অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি মতবিনিময় করবেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পুলিশ প্রধান যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে পৌঁছালে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল ও প্রবাসী বাংলাদেশিরা তাকে অভ্যর্থনা জানান। জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আইজিপি।

বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গেলেও আইজিপি আলাদাভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছান। জাতিসংঘ সদর দপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলনে তিনি অংশ নেবেন।

এ মাসের শুরুতে ওই সম্মেলনের কথা জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বেনজীর আহমেদের সফর নিয়ে শুরুতে সংশয় থাকলেও ২৫ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু আইজিপির ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রীতি / প্রীতি

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ