সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যু, মোদির শোক
ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো শনিবার ইতালিতে তার বাড়িতে মারা গেছেন। মঙ্গলবার তার শেষকৃত্য হয়েছে বলে কংগ্রেস দিল্লিতে জানিয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।
কংগ্রেস সভাপতি তার অসুস্থ মাকে দেখতে ২৩ আগস্ট ইতালি গিয়েছিলেন। মৃত্যুর সময় তার মায়ের বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটারে বলেছেন, ‘শ্রীমতি সোনিয়া গান্ধীর মা, মিসেস পাওলা মাইনো শনিবার ২৭শে আগস্ট ২০২২ তারিখে ইতালিতে তার বাড়িতে মারা যান। গতকাল (মঙ্গলবার) শেষকৃত্য হয়েছিল।’
সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ অন্যান্য স্বজনদের মধ্যে যারা বিদেশে আছেন সকলেই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন বলে জানা গেছে। তিন নেতা রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির এক অনলাইন মিটিংয়ে যোগ দিয়েছিলেন। সেখানে দলের সভাপতি পদে নির্বাচনের সময়সূচী নির্ধারণ করা হয়েছিল।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন দলের নেতারা সোনিয়া গান্ধী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি টুইট বার্তায় বলেছেন, ‘তার মা, মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধী জির প্রতি সমবেদনা। তার আত্মা শান্তিতে থাকুক। এই শোকের সময়ে, আমার চিন্তাভাবনা পুরো পরিবারের সঙ্গে রয়েছে।’
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং অন্যান্য কংগ্রেস নেতা দলীয় প্রধান এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কংগ্রেস তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছে, কংগ্রেস পরিবার কংগ্রেস সভাপতি মিসেস সোনিয়া গান্ধীর মা মিসেস পাওলা মাইনোর দুঃখজনক মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছে। আমরা প্রয়াত আত্মার জন্য প্রার্থনা করি এবং শোকাহত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করি।
প্রীতি / জামান
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ