আইডিইবির জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর তিন দিনব্যাপী ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘সমৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবীদের এই সম্মেলন উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি।
১২টি কর্মঅধিবেশনে বিভক্ত সম্মেলনে ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় কাকরাইলে আইডিইবি ভবনে ‘জাতীয় সমৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি, ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আইডিইবি ভবনে ‘একবিংশ শতকের দক্ষতা চ্যালেঞ্জ মোকাবেলায় মিডলেভেল ম্যানেজার উন্নয়ন পরিকল্পনা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক টেকনিক্যাল সেশনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি, ৩ সেপ্টেম্বর ’২২ বিকাল ৩টায় আইডিইবি ভবনে এটুআই ও আইডিইবি’র যৌথ উদ্যোগে ‘স্মার্ট ভিলেজ : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ সব সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞগণ অতিথি আলোচক ও পেপার উপস্থাপক হিসেবে অংশগ্রহণ করবেন। তিনদিনের সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহ ছাড়াও মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করবেন।
৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।
প্রীতি / জামান
আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২
‘দীপ নানা তথ্য দিয়েছে, প্রতিটি বিষয় যাচাই করে দেখছি’
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির
‘স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’
সত্যিই পুলিশ দেখে দৌড়ান কি না তাহসিফ-দীপ, যাচাই করবে পিবিআই
তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ : নৌপুলিশ প্রধান
‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ