ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের রকেট হামলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১:২০

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বুধবার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে বন্দরে তারা বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে।

সানা জানিয়েছে, হামলার ফলে শুধু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি সানা।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরটির রানওয়ে এবং গোডাউন অংশে চারটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবারই রাজধানী দামেস্ক ও এর আশপাশের অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একাধিক ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

হামলার ব্যাপারে ইসরায়েলি পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রীতি / জামান

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান