ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

করোনা প্রাদুর্ভাবে চীনা শহরে লকডাউন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২২ বিকাল ৬:৫

নতুন করে কোভিড -১৯ এর প্রাদুর্ভাব দেখা দেয়ায় চীনের চেংডু শহরে বৃহস্পতিবার থেকে কার্যকরভাবে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চীনের শূন্য-কোভিড নীতির অধীনে সর্বশেষ পদক্ষেপ এটি।বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

একটি সরকারী বিজ্ঞপ্তিতে বলেছে, সংক্রমণের নতুন তরঙ্গের বিরুদ্ধে লড়াই করতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে বাসিন্দাদের অবশ্যই নীতিগতভাবে বাড়িতে থাকতে হবে। চীনের দক্ষিণ-পশ্চিমে চেংডু শহরে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ বসবাস করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পরিবারকে প্রতিদিন মুদি এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে একজনকে বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হবে, যদি তারা আগের ২৪ ঘন্টার মধ্যে নেতিবাচক পরীক্ষা করে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শহরটির সমস্ত বাসিন্দাদের বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে ভাইরাসের জন্য পরীক্ষা করা হবে এবং "একদম প্রয়োজনীয়" না হলে তাদের শহর ছেড়ে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

শহর সরকার একটি পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চেংডুতে বৃহস্পতিবার ১৫৭ টি নতুন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫২ টিতে কোনও লক্ষণ দেখা যায়নি।

এর আগে গত মাসে, দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের রিসর্ট শহর সানিয়া লকডাউন করা হয়েছিল। যেখানে ৮০ হাজারেরও বেশি পর্যটক আটকা পরে ছিলেন।

প্রীতি / প্রীতি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান