ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিশ্বে করোনায় আরো ১৭৫১ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৯০ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ১১:৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৯০ হাজার ৭৮৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৬ হাজার ৬৩ জন। এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৯৮ হাজার ৪৫৯ জনে।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৭ লাখ ৬৩৪ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৮ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৯০১ জন। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৬৫ হাজার ৮১৫ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৭২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ১২৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭২ হাজার ১২৫ জন।

এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৬৭ হাজার ৩৪০ জনের। দেশটিতে এ সময়ে করোনায় ৩১৬ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ব্রাজিলে মারা গেছেন ১৭৪ জন, জার্মানিতে ১৪৮ জন, ইতালিতে ৬৮ জন, অস্ট্রেলিয়ায় ৫৪ জন, ফ্রান্সে ৪১ জন, রাশিয়ায় ৯৫ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৩৮ জন। এ সময়ে বাংলাদেশে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ২১৬ জনের।

জামান / জামান

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান