মিল্কিওয়েতে অজ্ঞাত ঘূর্ণমান বস্তুর সন্ধান
মিল্কিওয়েতে ‘অতীতের যে কোনো কিছু’ থেকে আলাদা অজ্ঞাত ঘূর্ণমান বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। রহস্যময় এ বস্তুটি আসলে কী, তা তারা এখনও নিশ্চিত করতে পারেননি।
ওই বস্তুটি প্রথম চিহ্নিত করেন অস্ট্রেলিয়ার একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা দেখেছেন, বস্তুটি থেকে ১৮ মিনিট ধরে বিপুল পরিমানে বেতার শক্তি নিঃসরণ করে যাচ্ছিল।
মহাবিশ্বে এমন অনেক বস্তু রয়েছে, যেগুলো থেকে শক্তি নিঃসরণ হতে দেখা যায়। কিন্তু এক মিনিটের বেশি সময় ধরে এমন শক্তি নিঃসরণের বিষয়টিকে খুবই বিরল বলে মানছেন তারা।
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের একটি দল বিষয়টি নিয়ে আরও জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নতুন পদ্ধতি ব্যবহার করে একটি টেলিস্কোপের মাধ্যমে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে টাইরন ও-ডোহের্টি নামে কার্টিন ইউনিভার্সিটির এক ছাত্র প্রথমে বিষয়টি অবলোকন করেন।
তিনি বলেন, ‘আমরা যখন দেখছিলাম তখন এটা (ওই বস্তুটি) কয়েক ঘণ্টা ধরে বারবার দৃশ্যমান ও অদৃশ্য হচ্ছিল।’
তিনি বলেন, ‘এটা একেবারেই অপ্রত্যাশিত। বিষয়টি একজন জ্যোতির্বিদের জন্য খুবই ভুতুড়ে ব্যাপার; কারণ আমাদের জানা মতে মহাকালে এমন কোনো বস্তু এ ধরনের নেই, যেটি এ আচরণ করতে পারে।’
প্রীতি / প্রীতি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ