সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ভারতের প্রভাবশালী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর (৯০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শোকলিপিতে শেখ হাসিনা গান্ধী এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। যারা তাদের প্রিয়তম আপনজনকে হারিয়েছেন, প্রধানমন্ত্রী এই অপূরণীয় ক্ষতির ভার বহনে তাদের সাহস ও ধৈর্য দান করার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি বলতে পারি যে বাবা-মায়ের মৃত্যু আমাদের হৃদয়ে একটি স্থায়ী শূন্যতা রেখে যায় যা অন্য কেউ পূরণ করতে পারে না।
আমাদের পথে এই বিপর্যয় সত্ত্বেও, আমাদের জীবন চলমান থাকতে হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে, মূল্যবোধ, স্নেহ, ভালোবাসা এবং উত্তরাধিকার মাইনো শিখিয়েছেন এবং রেখে গেছেন তা আপনার এবং আপনার পরিবারের জন্য অনুপ্রেরণা এবং শক্তির উৎস হবে এবং আগামী দিনে আপনাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবে।” প্রধানমন্ত্রী প্রয়াত পাওলা মাইনোর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
প্রীতি / প্রীতি
আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২
‘দীপ নানা তথ্য দিয়েছে, প্রতিটি বিষয় যাচাই করে দেখছি’
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির
‘স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’
সত্যিই পুলিশ দেখে দৌড়ান কি না তাহসিফ-দীপ, যাচাই করবে পিবিআই
তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ : নৌপুলিশ প্রধান
‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ