ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নির্বাচনে জালিয়াতির মামলায় সুচি’র ৩ বছরের কারাদণ্ড


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ১:৫৫

নির্বাচনে জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মিয়ানমারের নোবেলবিজয়ী নেত্রী অং সান সু চি। স্থানীয় সময় আজ শুক্রবার তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত।

দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এরই মধ্যে ১৭ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন সুচি। তিনি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

এর আগে ২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি, নির্বাচনী কর্মকর্তাদের হুমকি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার তাকে সাজা শোনানো হয়েছে। মামার রায়ে বিচারক বলেছেন, ২০২০ সালে সুচি সাধারণ নির্বাচনে জালিয়াতি করেছেন।

২০২০ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয় সু চির ন্যাশনাল লিগ ফল ডেমোক্রেসি (এনএলডি)। জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছে সুচির রাজনৈতিক দল এনএলডি।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সুচিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নেয় সামরিক বাহিনী। এরপরই তাকেসহ অনেক রাজনৈতিক ব্যক্তিদের আটক করে বিচারের আওতায় আনা হয়। সুচির মুক্তির দাবিতে সামরিক সরকারকে চাপ দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো।
সূত্র: ডয়েচেভেলে

প্রীতি / প্রীতি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান