ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টি-টুয়েন্টিতে আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারছি না : আকরাম খান


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ৪:৫৬

টি-টুয়েন্টিতে আমাদের আরো ভালো করতে হবে, প্রতি ম্যাচের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারছি না বলে মন্তব্য করেছেন- সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

তবে যখনই আমারা মিসটেকগুলো কমিয়ে আনতে সম্ভব হবো, তখনই আমরা ভালো খেলতে পারবো বলে জানান তিনি।

২ সেপ্টেম্বর শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আকরাম খান বলেন, ‘আমার মনে হয় টি-টুয়েন্টিতে আমাদেরকে আরও স্মার্ট হতে হবে। আমরা যে ভুল করি তা অন্যান্য দলগুলো অনেক কম করে। শেষ ম্যাচে আমরা নো বল, ওয়াইড বল-এ অনেক রান দিয়েছি। তবে বোলিং করলে নানান কারণে এটি হতে পারে। এগুলো কমিয়ে আনতে হবে এবং যত কম করবো আমরা তত বেশি ম্যাচ জিততে পারবো।’

তিনি আরও বলেন, ‘একটি বিষয় আমার ভালো লেগেছে যে আগের ম্যাচের চেয়ে শেষ ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করেছে। ম্যাচটি পুরোপুরি আমাদের আয়ত্বে ছিল। তবে শেষ দুই-তিনটি ওভারে আমরা হেরে গেছি। এভাবে যদি পারফর্ম করতে পারি তাহলে দিনে দিনে আমাদের খেলা আরও উন্নত হবে।’

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন এই বোর্ড পরিচালক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ, বিসিবির বোর্ড কাউন্সিলর ও টুর্নামেন্টের আয়োজক অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে