ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত অন্তত ১৫


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২২ বিকাল ৫:৫২

আফগানিস্তানের পশ্চিমের হেরাত শহরে একটি মসজিদে বিস্ফোরণে তালেবানের একজন পণ্ডিতসহ এক ডজনের বেশি লোক নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। এ খবর জানিয়েছে আল জাজিরা।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেছেন, মুজিব রহমান আনসারি কয়েকজন রক্ষী ও বেসামরিক লোকদের নিয়ে মসজিদের দিকে যাওয়ার পথে নিহত হয়েছেন। বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানাননি তিনি।

তবে ঘটনাস্থলের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, এতে ১৫ জন নিহত হয়েছেন। আরও অন্তত ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসক।

রাসুলি বলেন, ইমাম সাহেব বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় নিজেকে উড়িয়ে দেয়।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘বোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। এক টুইটে তিনি বলেছেন, দেশের বলিষ্ঠ ও সাহসী এক ধর্মীয় পণ্ডিত নৃশংস হামলায় শহীদ হয়েছেন।’

প্রীতি / প্রীতি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান